spot_img

দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

অবশ্যই পরুন

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেল মার্টিন বেনকেনস্টাইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩ ওয়ানডে খেলেছিলেন এই সাবেক অলরাউন্ডার।

মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেয়ার পর পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনায় ছিলেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাসহ আরও কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। তবে তাদের কারও সঙ্গেই চুক্তি হচ্ছে না বিসিবির। ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিতে যাচ্ছে ডেল মার্টিন বেনকেনস্টাইনকে।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রোটিয়াদের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে কাজ করছেন ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ব্যাটিং পরামর্শক হিসেবে। আপাতত শুধু আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই কাজ করবেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— তিন সংস্করণই খেলবে বাংলাদেশ।

এই সফরে দলের ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন না আশিক মজুমদার। তিনি যাচ্ছেন ‘এ’ দলের সঙ্গে। ফলে সহকারী কোচ মাকেতা সামলাবেন ফিল্ডিংয়ের দায়িত্ব।

সর্বশেষ সংবাদ

৩৩ কেজির পোশাক, ১.৮ কেজির মুকুট—যশের রাবণ সাজে চমক!

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। সিনেমাটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ