spot_img

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ, প্রকাশ করলেন সাই পল্লবী

অবশ্যই পরুন

অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী নির্বাচনে তিনি বাহ্যিক রূপের চেয়ে ভালো মন, ব্যক্তিত্ব ও আত্মসমালোচনা করার মানসিকতাকেই বেশি প্রাধান্য দেন।

বাহ্যিক সৌন্দর্য কিংবা অর্থবিত্তের চেয়ে মানুষের মন ও ব্যক্তিত্বকেই জীবনসঙ্গী নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়ে নিজের পছন্দ ও প্রত্যাশার কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন এই তারকা।

অমিতাভ বচ্চনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সাই পল্লবী জানান, তাঁর হবু জীবনসঙ্গীকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, যিনি অতিরিক্ত স্বার্থপর হবেন না। নিজের কাজ নিয়ে ভাবনাচিন্তা ও আত্মসমালোচনা করার মানসিকতা থাকার পাশাপাশি ভুল করলে তা শুধরে নেওয়ার গুণ থাকাও জরুরি বলে মনে করেন তিনি। এছাড়া সঙ্গীর রান্নার হাত ভালো হলে সেটি বাড়তি পাওয়া হবে বলেও হাসিমুখে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

যেকোনো স্থানে হুমকি দেখা দিলে তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সামরিক বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ