spot_img

২০ বছর পূর্তিতে ক্রিস্টোফার নোলানের কালজয়ী সিনেমা ‘দ্য প্রেস্টিজ’ দেখা যাবে আইম্যাক্সে

অবশ্যই পরুন

কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের অন্যতম কালজয়ী সিনেমা ‘দ্য প্রেস্টিজ’। ২০০৬ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। তবে সে সময় এটি সাধারণ পর্দায় প্রদর্শিত হয়েছিল।

তবে বিশ বছর পূর্তি উপলক্ষে পর্দায় ফিরছে ‘দ্য প্রেস্টিজ’। সঙ্গে আরো বড় চমক, সিনেমাটি এবার দেখা যাবে ৭০ মিলিমিটার আইম্যাক্স পর্দায়। ২০২৭ সালের ২৯ জানুয়ারি সিনেমাটি পুনরায় মুক্তি দেবে ডিজনি।

এ সুখবর জানিয়ে এক বিবৃতিতে ক্রিস্টোফার নোলান বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত যে, ‘দ্য প্রেস্টিজ’ আবারও বড় পর্দায় ফিরে আসছে। বিশেষ করে ৭০ মিলিমিটার ও আইম্যাক্সে প্রথমবারের মতো সিনেমাটি দেখতে পাবে দর্শক, এটা রোমাঞ্চকর ব্যাপার হতে যাচ্ছে।”

‘দ্য প্রেস্টিজ’-এর গল্প আবর্তিত হয়েছে দুই মঞ্চজাদুকরের (ক্রিশ্চিয়ান বেল ও হিউ জ্যাকম্যান) দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। এতে আরও অভিনয় করেছেন মাইকেল কেইন, স্কারলেট জোহানসন, রেবেকা হল, অ্যান্ডি সার্কিস ও ডেভিড বোয়ি।

৪০ মিলিয়ন ডলারে নির্মিত ‘দ্য প্রেস্টিজ’ সে সময় বক্স অফিসে আয় করেছিল ১০৯ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি দুটি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল সিনেমাটি।

পরিচালনার পাশাপাশি নিজের ভাই জোনাথন নোলানের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার। স্ত্রী এমা থমাস ও অ্যারন রাইডারের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি।

এই সিনেমার মাধ্যমেই খ্যাতির সিঁড়িতে পা রাখেন নোলান। এরপর ক্রমশ হয়ে উঠলেন কিংবদন্তি। বানিয়েছেন ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘ওপেনহাইমার’-এর মতো সিনেমা।

সর্বশেষ এ বছরের জুলাইতে মুক্তি পায় তার ‘দ্য ওডিসি’। এটি বিশ্বব্যাপী ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করে আইম্যাক্স সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।

সর্বশেষ সংবাদ

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সম্পন্ন

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে সরকারি সফরে টোকিওতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক শীর্ষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ