spot_img

মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেফতার

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. দিদার ঢাকার নবাবগঞ্জের ইউসুফ আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, দিদার ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী

বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ