spot_img

গেইল-লুইসকে ছাড়িয়ে গেলেন শাই হোপ

অবশ্যই পরুন

ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে উইন্ডিজের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ শতকের মালিক এখন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চলতি ভারত সফরে এটি তার চতুর্থ শতক। ইনিংসের শেষ দুই বলে দুই ছয় হাঁকিয়ে মাত্র ৫০ বলেই অপরাজিত ১০০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন শাই হোপ। ৪টি চার ও ৯ ছক্কায় ২০৪ স্ট্রাইক রেটে সাজানো তার ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি হোপের তৃতীয় সেঞ্চুরি।

এর মধ্য দিয়ে ক্রিস গেইল ও এভিন লুইসকে ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। পাশাপাশি পূর্ণ করেছেন দুই হাজার রানের মাইলফলক। হোপের রেকর্ড গড়া দিনে ভারতের বিপক্ষে জয়ও পেয়েছেন ক্যারিবিয়ানরা।

আগামী শনিবার সিরিজ নির্ধারণী ৫ম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

সর্বশেষ সংবাদ

সারের ডিলারে অনিয়মের অভিযোগ মিললে ৩ মাসের মধ্যে ডিলারশিপ বাতিল: প্রতিমন্ত্রী

সারের ডিলার নিয়োগে কোনো অভিযোগ থাকলে তিন মাসের মধ্যে ডিলার বাতিল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ