spot_img

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

অবশ্যই পরুন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের এই উদ্যোগের মাধ্যমে আগামী এক বছর পর্যায়ক্রমে পরিবারগুলোর পাশে থাকতে চান তিনি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এ উদ্যোগের কথা জানান রাশমিকা। তার পরিকল্পনা অনুযায়ী, প্রতিবার ৪০০টি পরিবারের তিন মাসের বাজার খরচ বহন করা হবে। এতে পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ থেকে সাশ্রয় হওয়া অর্থ ভবিষ্যতের জন্য জমাতে এবং আর্থিক পরিকল্পনা করতে পারবে।

উদ্যোগটি সম্পর্কে রাশমিকা বলেন, অভিনীত চরিত্রগুলো অনেক সময় শিল্পীর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তার আসন্ন সিনেমা ‘রানাবালি’র চরিত্র জয়াম্মার সঙ্গে নিজের মিলের প্রসঙ্গ টেনে তিনি জানান, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তার মধ্যে আগে থেকেই রয়েছে। অভিনেত্রী বলেন, আগে তিনি এ ধরনের উদ্যোগের কথা প্রকাশ্যে আনতেন না। তবে এখন তার মনে হয়েছে, নিজের কাজের কথা জানালে অন্যরাও ছোট ছোট ভালো কাজ করতে অনুপ্রাণিত হতে পারেন।

রাশমিকা আরও বলেন, ছোট একটি ভালো কাজও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই; ছোট উদ্যোগ দিয়েই শুরু করা যায়। কর্মজীবনে নানা বাধা, শারীরিক আঘাত, কষ্ট, চোখের জল ও নির্ঘুম রাতের অভিজ্ঞতার পর মানুষের মুখের হাসি তার কাছে অমূল্য।

রাশমিকার এই উদ্যোগের ঘোষণা এসেছে তার আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন স্বামী বিজয় দেবেরাকোন্ডা। এতে বিজয় নামভূমিকায় এবং রাশমিকা জয়াম্মা চরিত্রে অভিনয় করেছেন। ১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ মাদ্রাজ দুর্ভিক্ষের প্রেক্ষাপট উঠে এসেছে।

সর্বশেষ সংবাদ

সারের ডিলারে অনিয়মের অভিযোগ মিললে ৩ মাসের মধ্যে ডিলারশিপ বাতিল: প্রতিমন্ত্রী

সারের ডিলার নিয়োগে কোনো অভিযোগ থাকলে তিন মাসের মধ্যে ডিলার বাতিল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ