spot_img

সৌদির দিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: জেনারেল মালিকি

অবশ্যই পরুন

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সোমবার (১২ অক্টোবর) জোট বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে।

সাম্প্রতিক সময়ে, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার এ ঘটনা ঘটল।

সর্বশেষ সংবাদ

পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে: রিজভী

পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ