spot_img

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ১২ অক্টোবর

অবশ্যই পরুন

আগামী সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে। এরপর এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

অর্থাৎ কোন সময়সীমায় এবং কয়টি ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তার রূপরেখা এদিন তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই নির্বাচন কমিশনার এ তথ্য জানান।

এদিকে প্রবাসী ভোটিং বা প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপাল। আমাদের দেশের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার সুবিধা চালু করতে চাচ্ছে নেপালের নির্বাচন কমিশন।

এছাড়া, ডিজিটাল ক্যাপাসিটি ও ভোটার ট্রেনিংসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে আগ্রহী বলে জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ