spot_img

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের খবরের মধ্যে সাফা কবিরের রহস্যময় পোস্ট

অবশ্যই পরুন

প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এর মধ্যেই নিজের নির্ভার সময় কাটানোর একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার ছবিকে ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা রকমের আলোচনা।

সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে সাফাকে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশি ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস। হাতে জুসের গ্লাস। সামনে রাখা ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিটির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘Just chilling’

ছবিটির সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের ‘Te Olvido (La La)’ গানটিও যুক্ত করেছেন সাফা। নান্দনিক ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্কের আবহে তোলা ছবিটি প্রকাশ্যে আসার পরই তার পোস্টে নানা মন্তব্য করতে থাকেন অনুসারীরা।

সাফার এই পোস্ট ঘিরে আলোচনার অন্যতম কারণ, সমসাময়িক অনেক তারকাই এরই মধ্যে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের অনেকের বিয়েতেই উপস্থিত ছিলেন সাফা কবির। এমনকি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিয়েতেও দেখা গিয়েছিল তাকে।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তারা। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল এই দম্পতিকে।

তবে সম্প্রতি প্রায় এক দশকের সম্পর্কের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তারা। পরে শেহতাজও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

প্রীতম তার পোস্টে জানান, পারস্পরিক বোঝাপড়ায় দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।

কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সে বিষয়েও কথা বলেছেন প্রীতম। তার মতে, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।’

এদিকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার মধ্যেই সাফার এমন নির্ভার ছবি দেখে অনেকে মজা করে নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’

আরও একজন লিখেন, ‘ওই পাড়ায় যখন ডিভোর্সের মহোৎসব চলছে, তখন এ পাড়ায় চিলিং—বাহ, সুন্দর!’

তবে সাফা কবির নিজের পোস্টে বিয়ে, সম্পর্ক কিংবা প্রীতম-শেহতাজের বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাকে ঘিরে নেটিজেনদের তৈরি হওয়া এই আলোচনা আপাতত তাদের কৌতূহল ও মজার মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের টি-টোয়েন্টির নেতৃত্বে সাহেবজাদা ফারহান

পাকিস্তান ক্রিকেটে আবারও নেতৃত্বে পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার সাহেবজাদা ফারহান। সম্প্রতি এশিয়ান গেমসে তার নেতৃত্বেই রৌপ্যপদক...

এই বিভাগের অন্যান্য সংবাদ