spot_img

জীবনে অনেক ভুল করেছি, জন্মদিনে জাহিদ হাসান

অবশ্যই পরুন

সোজা কথায় পর্দা কাঁপানো অভিনেতা বলতে যাদের বোঝায় তাদের মধ্যে অন্যতম জাহিদ হাসান। এখনও ক্যামেরার সামনে তিনি আগের মতোই দাপুটে।

আজ ৪ অক্টোবর দর্শকের ঘরের মানুষ হয়ে ওঠা এ অভিনেতার জন্মদিন। ৬০-এ পা রাখা জাহিদ হাসান অতীতের অসংখ্য ভুলের জন্য অনুতপ্ত।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেন, ‘জীবনে অনেক ভুল করেছি। মানুষ ভুল করবে, সেটাই স্বাভাবিক। আমিও মানুষ। বিগত দিনের ভুলের জন্য কিংবা কারও মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত। আগামী জীবনটা যেন মানুষের জন্য কিছু করতে পারি। জীবনটা যেন মানুষের কাজে আসে।’

আজীবন সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছেন জাহিদ হাসান। তার কথায়, ‘আমি সব সময় চেয়েছি, সবাইকে নিয়ে ভালো থাকতে। সেই চেষ্টা এখন আরও বেশি। আমার কাছে মনে হয়, সবাইকে নিয়ে এগোনোর চিন্তা করলে দেশেরও উন্নতি হবে।’

আশির দশকের শেষের দিকে ঢাকা আসেন জাহিদ হাসান। অভিনয়ের স্বপ্নই ছিল এই শহরে তার একমাত্র অবলম্বন। অনেক কাঠখড় পুড়িয়ে সে আকাশ ছুঁতে পেরেছেন। অসংখ্য নাটক-সিনেমায় কাজ করে আজ তিনি নিজেই একটি প্রতিষ্ঠান।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ