spot_img

পথশিশুদের ঘরে ফেরানোর ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার

অবশ্যই পরুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, পথশিশুদের কিভাবে পথ থেকে ঘরে নেয়া যায় ধীরে ধীরে সেটার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০৪ অক্টোবর) অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে ‘শিশুশ্রম নিয়ে আমাদের করনীয়’ বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, ‘১৪ বছরের নিচে কোনো শিশু যাতে বাসাবাড়িতে কাজ না করে ব্যক্তিপর্যায়ে সেই উদ্যোগ নিতে হবে। শিশুরা যখন নির্যাতিত হয় আইনের মারপ্যাচে অপরাধীরা বেড়িয়ে যায়। পাশাপাশি শিশু নির্যাতন এবং ধর্ষণের মত অপরাধ নিরসনে গণসচেতনতা প্রয়োজন।’

স্পিকার বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। শিশুদের সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাছাড়া বর্তমান সরকারের রোডম্যাপ বাস্তবায়নে এনজিও কর্মকর্তাদের এগিয়ে আসাতে হবে।’

এসময় প্রধানমন্ত্রীর ছোট ছোট উদ্যোগ গুলোকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে ইতিবাচক ভাবে দেখার আহ্বান জানান তিনি।

এতে শিশুশ্রম নিয়ে কাজ করেন এমন বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিরা এতে অংশগ্রহন করেন। তারা তাদের বিভিন্ন ধরনের মতামত ও তথ্য তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

রাষ্ট্রীয়ভাবে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ