spot_img

উপকূল থেকে ১০০০ কিলোমিটার দূরে মার্কিন সেনারা, শত্রুর পজিশন ভেবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে ইরান

অবশ্যই পরুন

উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন বাহিনী ইরানের উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান নেওয়ায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন।

ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইরান বুঝতে পেরেছে যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো প্রয়োজন।

আকরামিনিয়ার ভাষায়, ‘এই যুদ্ধের সময় আমরা বুঝেছি, আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা অবশ্যই বাড়াতে হবে। আর আমরা এখন সেই দিকেই এগোচ্ছি।’

ইরানের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে।

রোববার (৪ অক্টোবর) বিদেশি রাষ্ট্রদূত-কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে বলে তেহরান আশা করছে। তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিলে তার জবাব দিতে ইরান প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি।

আরাঘচি বলেন, ‘তারা যদি আবার সামরিক সমাধানের দিকে এগোয়, তাহলে আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত। নিজেদের রক্ষায় যা প্রয়োজন, আমরা তা-ই করবো।’

এর আগে, বৃহস্পতিবার রয়টার্সকে কয়েকটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছিল, যুক্তরাষ্ট্র আবার বড় পরিসরে সামরিক হামলা শুরু করলে ইরান আগের তুলনায় আরও ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর পরিকল্পনা এবং আরাঘচির সাম্প্রতিক বক্তব্যে একই সঙ্গে দুটি বার্তা স্পষ্ট হচ্ছে, তেহরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখছে। তবে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্যও নিজেদের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ