spot_img

টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ স্পেনের

অবশ্যই পরুন

একটা বিশ্বকাপ শেষ হবে আর ট্রফি উঁচিয়ে ধরবে স্পেন– এটাই যেন এখন ভবিতব্য। ২০২৩ সালে নারীদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। চলতি বছর দলটা বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জিতেছে ইউরোপের দেশটি।

দুই দলের কেউ গোল পায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্পেনের গোলরক্ষক লাইয়া লোপেজ দুটি শট ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন। ৪-৩ ব্যবধানে জেতে স্পেন।

বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতলো ‘লা রোহিতা’ নামে পরিচিত স্পেনের তরুণ দল।

মাঠে থাকা অনেক খেলোয়াড় ২০২৪ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন। সেবার টাইব্রেকারে জয় পায় উত্তর কোরিয়া। এবার স্পেন সেই হারের শোধ নিলো।

সর্বশেষ সংবাদ

লেদারভিত্তিক শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে সরকার:

সরকার লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্পে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ