spot_img

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের জাতিসংঘ সফর সার্বিক বিবেচনায় সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের বক্তৃতায় দলীয় অবস্থান নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফর সংক্ষিপ্ত করা হয়নি জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় বৈঠক ও আনুষ্ঠানিকতা শেষ করেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি জানান, দেশের চাহিদা অনুযায়ী আরও উড়োজাহাজ কেনা হবে এবং ভবিষ্যতে ঢাকা এই অঞ্চলের এভিয়েশন হাব হবে। কারিগরি মূল্যায়ন শেষে ঢাকা-নিউইয়র্ক রুটে আবারও ফ্লাইট চালুর কথাও জানান হুমায়ূন কবির।

সর্বশেষ সংবাদ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এতে অক্ষত রয়েছেন অভিনেতা, তবে আহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ