spot_img

ব্যবসায় এআই প্রযুক্তির রূপান্তরে ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালুর ঘোষণা

অবশ্যই পরুন

করপোরেট ব্যবসা ও ডেভেলপারদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপারইন্টেলিজেন্সভিত্তিক সক্ষমতা দিতে নতুন বাণিজ্যিক স্তম্ভ হিসেবে ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে রূপান্তর ও প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ঘোষণায় জানান, তাদের দীর্ঘদিনের সুদৃঢ় এআই মডেল, নেতৃস্থানীয় এআই এজেন্ট, শক্তিশালী ক্লাউড অবকাঠামো এবং ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ প্ল্যাটফর্ম সাজানো হয়েছে।

প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব পূর্ণাঙ্গ টেকনোলজি স্ট্যাক উন্মুক্ত করছে। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত ‘মিউজ এজেন্ট’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ডেভেলপারদের জন্য ‘মিউজ এপিআই’ এবং সফটওয়্যার তৈরির সহায়ক ‘মিউজ কোড’।

মেটার এই নতুন অধ্যায় ও সামগ্রিক এন্টারপ্রাইজ উদ্যোগকে সামনে এগিয়ে নিতে ‘চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার’ হিসেবে মেটায় যোগ দিচ্ছেন প্রযুক্তি খাতের প্রখ্যাত নির্বাহী চিরন্তন ‘সিজে’ দেশাই। তিনি সরাসরি প্রধান নির্বাহীর অধীনে কাজ করবেন।

সিজে দেশাই বৈশ্বিক প্রযুক্তি ও এন্টারপ্রাইজ সফটওয়্যার খাতে অত্যন্ত অভিজ্ঞ একজন নেতৃত্ব। মেটায় যোগ দেওয়ার আগে তিনি ডাটাবেজ কোম্পানি মঙ্গোডিবি-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ক্লাউডফ্লেয়ারের প্রোডাক্ট ও ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্ব দেন এবং শীর্ষস্থানীয় এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম সার্ভিসনাও-এ প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে প্রায় আট বছর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এন্টারপ্রাইজ অ্যাপস এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা ও নেটওয়ার্ক মেটার এই নতুন যাত্রাকে দ্রুত সফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্ক জাকারবার্গ।

সর্বশেষ সংবাদ

লেদারভিত্তিক শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে সরকার:

সরকার লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্পে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ