spot_img

হালান্ডের জোড়া গোলে নরওয়ের রোমাঞ্চকর জয়

অবশ্যই পরুন

উয়েফা নেশনস লিগে প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত হার সঙ্গী হয়েছে ডেনমার্কের। আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে।

অসলোতে নরওয়ের শুরুটা হয় ঝড়ের গতিতে। ১৪ মিনিটেই ডেডলক ভাঙে স্বাগতিকরা। মার্টিন ওডেগার্ডের পাস থেকে দারুণ এক শটে স্কোরলাইন ১-০ করেন অস্কার বব। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। অ্যান্তোনিও নুসার পাস ধরে জোরালো শটে গোল করেন এই ম্যানচেস্টার সিটি তারকা। ২৫ মিনিটে বাঁকানো এক ফ্রি-কিক থেকে ডেনমার্ককে ম্যাচে ফেরান মিকেল দামসগার্ড।

দ্বিতীয়ার্ধে খেলার ৬০ মিনিটে নরওয়েকে চাপে ফেলে সফরকারীরা। জটলার ভেতর থেকে হেডে বল জালে পাঠিয়ে ডেনমার্ককে সমতায় ফেরান রাসমুস হইলুন্দ। তবে ম্যাচে পার্থক্য গড়ে দেন হালান্ড। ৭৪ মিনিটে জোরালো এক শটে নরওয়ের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডেভিড মোলার উলফ মাঠ ছাড়লেও কোনো বিপদ ঘটেনি স্বাগতিকদের।

সর্বশেষ সংবাদ

উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের স্থান দেশে হবে না: রিজভী

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েই দেশের কল্যাণে কাজ করছে, এ মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ