জয় দিয়ে উয়েফা নেশনস লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে পর্তুগাল। জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ওয়েলসকে হারিয়েছে পর্তুগিজরা।
লিসবনে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যেতে থাকে খেলা। গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারছিল না ওয়েলস। একাধিক সুযোগ পেয়েও তা নষ্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ২২ মিনিটে ভাঙে ডেডলক। নুনো মেন্দেসের কাছ থেকে বল পেয়ে নিচু শটে তা জালে জড়ান ফেলিক্স।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে সিআর সেভেনের মিসের মহড়া। ম্যাচে ফিরতে ওয়েলস চেষ্টা চালালেও তা বাধাপ্রাপ্ত হয় পর্তুগালের ডিফেন্সে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
নতুন কোচ জর্জ জেসুসের অধীনে এটাই ছিল নেভেস-মেন্দেসদের প্রথম ম্যাচ। সূচনাটা হলো কষ্টার্জিত জয় দিয়ে।

