spot_img

দেশের স্বার্থে বুকে পাথর চাপা দিয়ে গত জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: পরওয়ার

অবশ্যই পরুন

দেশের বৃহত্তর স্বার্থ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বিবেচনা করে গত জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে গত জাতীয় নির্বাচনের ফলাফল বুকে পাথর চাপা দিয়ে আমরা মেনে নিয়েছি। নির্বাচনের ফল ম্যানিপুলেট করা হয়েছে— অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকে এমনটি জানতে পেরেছি।

তিনি অভিযোগ করেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে সরে গেছে। একই সঙ্গে সরকারকে সহযোগিতা করলেও তাদের পক্ষ থেকে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারকে সহযোগিতা করে আসছে জামায়াতে ইসলামী। কিন্তু সরকার এটিকে দুর্বলতা হিসেবে দেখছে এবং রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে।

অনুষ্ঠানে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জামায়াতের সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনার পর বারবার হামলা-নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ তুলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ