spot_img

ক্লপের জার্মানিকে শেষ মুহূর্তে রুখে দিলো জাভির নেদারল্যান্ডস

অবশ্যই পরুন

উয়েফা নেশনস লিগের আরেক ম্যাচে ইয়ুর্গেন ক্লপের জার্মানিকে শেষ মূহুর্তে রুখে দিয়েছে জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। এতে আসরে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ড্র দেখলেন এই দুই কোচ।

আমস্টারডামে ম্যাচজুড়ে আক্রমণে দাপট দেখায় নেদারল্যান্ডস। জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের দারুণ সব সেভে ও নিজেদের ব্যর্থতায় গোল পাচ্ছিল না ডাচরা। এর মাঝে ৩২ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে জার্মানিকে এগিয়ে নেন ফেলিক্স মেচা। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণে ধার বাড়ালেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারছিল না নেদারল্যান্ডস। বদলি নামা রুবেন ফন বোমেল ইনজুরি টাইমে দুর্দান্ত এক ক্রস বাড়ান বক্সে। অসাধারণ ভলিতে সেই বল জালে জড়িয়ে দলকে পয়েন্ট হারানো থেকে বাঁচান কোডি গ্যাকপো। ম্যাচ শেষ হয় সমতায়।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান

বাংলাদেশ-জাপানের ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, স্বাধীনতার...

এই বিভাগের অন্যান্য সংবাদ