spot_img

এআই থেকে শপিং, ইউটিউবের বার্ষিক আয়োজনে নতুন ফিচারের ঘোষণা

অবশ্যই পরুন

কনটেন্ট নির্মাতা ও দর্শকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে একগুচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর টুল, শপিং সুবিধা এবং ব্যক্তিগতকৃত ফিচার নিয়ে এসেছে অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত বার্ষিক ‘মেড অন ইউটিউব’ আয়োজনে এসব নতুন সুবিধার ঘোষণা দেওয়া হয়।

নতুন ফিচারগুলোর মাধ্যমে ভিডিও তৈরি ও সম্পাদনা থেকে শুরু করে কমেন্ট নিয়ন্ত্রণ, পণ্য কেনাকাটা এবং নিজেদের পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজানো, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

ক্রিয়েটরদের জন্য নতুন এআই সুবিধা

নতুন ক্রিয়েটর টুলগুলোর মধ্যে ইউটিউব স্টুডিওতে এমন কিছু সংযোজন রয়েছে, যার মাধ্যমে ভিডিও ড্রাফটের ওপর মতামত দেওয়া, চ্যানেলের সাথে মেলানো থাম্বনেইল তৈরি করা এবং তিনটি পর্যন্ত ভিডিও কাট পরীক্ষা করে দেখার সুযোগ থাকবে।

শর্টস ও ইউটিউব ক্রিয়েটে জেমিনি সহকারী

শর্টস এবং ইউটিউব ক্রিয়েট-এ যুক্ত হতে যাচ্ছে জেমিনি-চালিত একটি সহকারী। ভিডিও সম্পাদনার সময় এটি ক্লিপ এডিট করতে, অপ্রয়োজনীয় বিরতি অংশ ছেঁটে ফেলতে এবং মিউজিকের সঙ্গে ভিডিওর সমন্বয় করতে সাহায্য করবে।

এআই দিয়ে কমেন্ট নিয়ন্ত্রণ

ক্রিয়েটরদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কাজ করবে এমন একটি অপ্ট-ইন এআই কমেন্ট মডারেশন ব্যবস্থা পরীক্ষা করছে ইউটিউব। এর পাশাপাশি, ব্যবহারকারীদের লাইকনেস-প্রোটেকশন টুলে ভয়েস ও মুখ শনাক্তকরণ প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করা হবে।

৩৫টি দেশে সম্প্রসারিত হবে ইউটিউব শপিং

শপিং সুবিধার ক্ষেত্রেও বড় পরিসরে এগোচ্ছে ইউটিউব। বছরের শেষ নাগাদ ইউটিউব শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামটি ৩৫টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে এই প্রোগ্রামে ১৩ লাখের বেশি ক্রিয়েটর যুক্ত হয়েছেন।

ভারত ও ব্রাজিলের ক্রিয়েটরদের জন্যও আসছে নতুন সুবিধা। শীঘ্রই তারা অ্যামাজনের পণ্য ট্যাগ করতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন দেশের দর্শকদের জন্য পণ্য ট্যাগে সংশ্লিষ্ট বাজারের স্থানীয় অফার দেখানো হবে।

নিজের পছন্দ অনুযায়ী সাজানো যাবে ইউটিউব

যুক্তরাষ্ট্রের ওয়েব, মোবাইল ও টিভি ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিডস চালু করবে ইউটিউব। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী হোমপেজের ট্যাব সংরক্ষণ করতে পারবেন। যেমন কেউ চাইলে ডকুমেন্টারি বা ডিআইওয়াই ভিডিওকে কেন্দ্র করে নিজের পছন্দের ফিড সাজিয়ে রাখতে পারবেন।

‘আস্ক ইউটিউব’-এ যুক্ত হচ্ছে শপিং

‘আস্ক ইউটিউব’ ফিচারেও আসছে নতুন সুবিধা। ব্যবহারকারীরা এখন শপিং-সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন এবং পরবর্তী প্রশ্নের মাধ্যমেও অনুসন্ধান চালিয়ে যেতে পারবেন। এর সঙ্গে থাকবে পণ্যের তুলনামূলক টেবিল। আর টিভি ব্যবহারকারীদের জন্য যুক্ত হবে ভয়েস কমান্ডের সুবিধা।

ইউটিউবে এবারের নতুন সংযোজনগুলোতে একদিকে যেমন কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-ভিত্তিক কাজের সুবিধা বাড়ছে, অন্যদিকে দর্শকদের জন্য কনটেন্ট দেখা, পণ্য খোঁজা ও কেনাকাটার অভিজ্ঞতাও আরও ব্যক্তিগতকৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধংদেহী বক্তব্যের সমালোচনা না করে বরং সেগুলোকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ