spot_img

বড় দুঃসংবাদ পেল ভারত

অবশ্যই পরুন

নিজেদের শীর্ষস্থান হারিয়ে বেকায়দায় টানা দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও ৩-০ ব্যবধানে দাপুটে জয় পেয়েছিল দলটি। তবে সেই সাফল্যের পরও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি দেশটি।

বিশ্বচ্যাম্পিয়নদের সরিয়ে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। শনিবার রাতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে ইংলিশরা। তিন ম্যাচের সিরিজে এটি তাদের টানা তৃতীয় জয়।

সিরিজের প্রথম ম্যাচে সাউদাম্পটনে শ্রীলঙ্কাকে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে কার্ডিফে ৬ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড।

ম্যানচেস্টারে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফরা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। মাত্র ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। জস বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুক মিলে গড়েন ৮৫ রানের জুটি। শেষ পর্যন্ত ৬২ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন বাটলার।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড। নিজেদের শেষ ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে তারা। ধারাবাহিক এই সাফল্যের ফলেই ভারতকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ইংলিশরা।

গত দুই মাসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান তিনবার হাতবদল হয়েছে। এবার আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি ভারত। অন্যদিকে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা দখল করেছে ইংল্যান্ড।

সর্বশেষ সংবাদ

ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস: কংগ্রেস

ভারতের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলে বিজেপি ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তীব্র আক্রমণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ