spot_img

অমিতাভ বচ্চন নিজেই এবার অবসর নিয়ে মুখ খুললেন

অবশ্যই পরুন

অমিতাভ বচ্চন কি অভিনয় থেকে অবসর নিচ্ছেন? গত কয়েক দিন ধরে বলিউডে এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছিল। তবে সব জল্পনায় এবার নিজেই পানি ঢাললেন বলিউডের ‘বিগ বি’। জানিয়ে দিলেন, কাজ থেকে অবসর নেয়ার কোনো পরিকল্পনাই তার নেই। বরং আগের ব্লগে লেখা একটি বাক্য ভুলভাবে ব্যাখ্যা করেই তৈরি হয়েছে এই গুঞ্জন।

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘অনেক দেরি রাত হয়েছে, এবার অবসরের সময়।’। এই কথাটিকেই তার অভিনয়জীবন থেকে অবসর নেয়ার ইঙ্গিত হিসেবে ধরে নেয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি নজরে আসার পর ক্ষুব্ধ অমিতাভ নিজের ব্লগেই বিষয়টি পরিষ্কার করেন।

অমিতাভ জানান, তিনি ‘অবসর’ শব্দটি ব্যবহার করেছিলেন দিনের কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার অর্থে। ক্যারিয়ার শেষ করার অর্থে নয়। সংবাদমাধ্যমকে কটাক্ষ করে তিনি লেখেন, তার কথাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাতে তিনি বেশ অবাক। পরের ব্লগে আরও স্পষ্ট করে অমিতাভ লেখেন, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে ‘রিটায়ার’ মানে ঘুমাতে যাওয়া।” এরপর রসিকতা করে বলেন, ঘুমানোর জায়গায় কাউকে আমন্ত্রণ জানানোরও প্রশ্ন নেই।

৮৩ বছর বয়সী এই তারকা বর্তমানে জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম সিজন উপস্থাপনা করছেন। ২০০০ সালে শুরু হওয়া অনুষ্ঠানটির সঙ্গে প্রথম থেকেই যুক্ত তিনি। শুধু ২০০৭ সালে একবার শাহরুখ খান অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব নিয়েছিলেন।

অন্যদিকে, কাজ নিয়ে দারুণ ব্যস্ অমিতাভ। ২০২৪ সালে তাকে দেখা গেছে রজনীকান্তের সঙ্গে ‘ভেট্টাইয়ান’ সিনেমায়। এদিকে তার হাতে রয়েছে বহুল প্রতীক্ষিত ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট টু’। নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটিতে আবারও অশ্বত্থামার চরিত্রে ফিরবেন তিনি। সঙ্গে থাকছেন প্রভাস ও কমল হাসান।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় যুক্তরাজ্য সহযোগিতা করতে চায়। এছাড়া হসপিটালিটি খাতের বিকাশেও দেশটির বিনিয়োগকারীরা আগ্রহী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ