spot_img

প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব

অবশ্যই পরুন

দুর্গা পূজাতে ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে টিজার ও প্রথম গান, দুটিই পেয়েছে দর্শকের সাড়া। তবে সিনেমাটিরর প্রচারের বদলে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হওয়ায় বিরক্ত অভিনেতা।

সম্প্রতি কলকাতায় একটি স্যালোনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন দেব। তার দাবি, শুভশ্রীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও এখন তিনি ভয় পান। দেব বলেন, একসময় সম্পর্ক ছিল। এখন আমরা বন্ধু হয়েছি। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গেও প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে। আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, স্বাভাবিকভাবে আলিঙ্গন করছি সেটা নিয়েও রিল বানানো হচ্ছে। আমরা চাইলেও স্বাভাবিক হতে পারছি না।

দেবের মতে, এ কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা সেভাবে বের হচ্ছেন না। কারণ প্রচারে গেলেই সিনেমার বদলে উঠে আসছে তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্সের প্রসঙ্গ। অভিনেতা বলেন, আমরা প্রোমোশনেই বের হচ্ছি না। বের হলেই এই প্রশ্ন, ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে আলোচনা হচ্ছে। কেউ ‘দেশু ৭’ নিয়ে আলোচনা করছে না। দেব প্রথমবার পরিচালনা করে যে ক্যানভাসটা তৈরি করেছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। কবে শেষ কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেটাও কেউ বলছে না।

বড় বাজেটের সিনেমা ‘দেশু ৭’-এ দেবের সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী। টিজার প্রকাশের পর ছবির অ্যাকশন দৃশ্য নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। পাশাপাশি রয়েছে দেব-শুভশ্রীর রোমান্সও। দেব মনে করেন, শুধু শুভশ্রীকে নিয়ে কয়েক দিনের শুটিং করলেই তিনি চাইলে একাধিক সিনেমা তৈরি করে ফেলতে পারতেন। কিন্তু সে পথে না গিয়ে দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশা মাথায় রেখে ‘দেশু ৭’ নির্মাণ করেছেন তিনি।

দেব বলেন, আমি যদি ‘দেশু ৭’-এর জায়গায় শুভশ্রীকে নিয়ে ১২-১৫ দিনের শুটিং করতাম, চারটে ছবি নামিয়ে দিতে পারতাম। প্রচুর টাকা কামিয়েও নিতে পারতাম। কারণ মানুষ মুখিয়ে আছে। প্রথম সপ্তাহে এমনিতেই হলে যাবে। কিন্তু সেটা না করে ‘ধূমকেতু’-র পর মানুষ দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেটা নিয়ে গবেষণা করে, সেভাবেই লিখে ‘দেশু ৭’ তৈরি করা হয়েছে।’

দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে। পূজার প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির গোল্ডেন টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এর প্রতি দর্শকের আগ্রহের বিষয়টিও স্পষ্ট হয়েছে।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশের সমমর্যাদার ভিত্তিতে যে ধরনের সম্পর্কের প্রয়োজন সেই সম্পর্কই আমরা চাই- এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ