spot_img

দেশে ইতিহাসের সর্বোচ্চ বাক‌স্বাধীনতার চর্চা হচ্ছে: মাহ্‌দী আমিন

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেছেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাহ্‌দী আমিন বলেন, গণতন্ত্র মানে শুধু এক দিনের ভোট নয়। তবে ওই এক দিনের ভোটের মাধ্যমেই পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কীভাবে পূরণ করা হবে, তা নির্ধারিত হয়।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলে আসা ফ্যাসিজম অল্প সময়ে পুরোপুরি মূলোৎপাটন করা সম্ভব নয়। তবে গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বরং এ সময়ে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা দেখা গেছে।

ফ্যাসিবাদ পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় যুক্তরাজ্য সহযোগিতা করতে চায়। এছাড়া হসপিটালিটি খাতের বিকাশেও দেশটির বিনিয়োগকারীরা আগ্রহী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ