spot_img

জলবায়ু পরিবর্তনে দেশের নারী ও শিশুরা বেশি ক্ষতির শিকার: শামা ওবায়েদ

অবশ্যই পরুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্লাইমেট ডিপ্লোমেসি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, সংকটের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। তাই আন্তর্জাতিক মঞ্চে ক্ষতিপূরণ হিসেবে সরাসরি অনুদান নিশ্চিতে কাজ করবে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে উন্নত ও বড় বড় দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

পাশাপাশি আসন্ন কপ সম্মেলনে নারী ও শিশুদের সুরক্ষায় বৈশ্বিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার জোরেশোরে তুলে ধরার কথা জানান তিনি।

সর্বশেষ সংবাদ

দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেল মার্টিন বেনকেনস্টাইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩ ওয়ানডে খেলেছিলেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ