spot_img

দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিলানের রোমাঞ্চকর জয়

অবশ্যই পরুন

সিরি আ’তে ৮ গোলের ম্যাচে জয় পেয়েছে ইন্টার মিলান। উদিনেসকে ৫-৩ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ইন্টারের বিপক্ষে ম্যাচের শুরুতে জোড়া গোলের লিড নেয় উদিনেস। ৯ মিনিটে জেমস আবাঙ্ক-ওয়াহ প্রথম লিড এনে দেয় দলটিকে। এরপর উদিনেসের হয়ে ১৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জার্গেন এক্কেলেনক্যাম্প। তবে ২৬ মিনিটে এক গোল শোধ দেয় ইন্টার, স্কোরশিটে নাম তোলেন কার্লোস আগুস্তো। ম্যাচে ৩৫ মিনিটে অধিনায়ক বারেল্লা লক্ষ্যভেদ করলে সমতায় থেকে বিরতিতে যায় ইন্টার।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মার্কাস থুরামের গোলে লিড নেয় কিভুর দল। এরপর ৬৭ মিনিটে এস্পোসিতো আর ৭৯ মিনিটে ইয়োন বনি গোলের দেখা পেলে বড় লিড পায় ইন্টার। খেলার শেষের দিকে ইদ্রিসা গুয়ে উদিনেসের হয়ে ব্যবধান কোমায়। ফলে ৫-৩ গোলের জয় পায় ইন্টার মিলান।

এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ইন্টার। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে রোমা।

সর্বশেষ সংবাদ

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে এক দিনের সফরে গিয়ে হযরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ