spot_img

বেলুমির জোড়া গোলে ড্র করলো হাল সিটি

অবশ্যই পরুন

চেলসির বিপক্ষে বড় অঘটনের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে হাল সিটিকে। মোহামেদ বেলুমির জোড়া গোলে একসময় ২-১ ব্যবধানে এগিয়ে ছিল তারা। তবে জোয়াও পেদ্রোর গোলে ম্যাচে সমতা ফেরায় চেলসি। ফলে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

এতে চার ম্যাচ পরও অপরাজিত প্রিমিয়ার লিগে দারুণ শুরু করা হাল। ম্যাচশেষে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সার্গেই জাকিরোভিচের দল।

শনিবার (১২ সেপ্টেম্বর) চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় দুই দল। চেলসির মতো বড় দলের মাঠে জয় না পেলেও পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে সদ্য প্রিমিয়ার লিগে ওঠা দলটি।

ম্যাচের শুরুতেই চেলসিকে এগিয়ে দেন মর্গান রজার্স। সপ্তম মিনিটে হালের কর্নারের পর দ্রুত আক্রমণে ওঠে স্বাগতিকরা। জোয়াও পেদ্রোর পাস পেয়ে অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডে আসা রজার্স রেগান স্লেটারকে কাটিয়ে নিচু ও জোরালো শটে গোল করেন।

তবে গোল হজমের পরও হাল দমে যায়নি। ২৮ মিনিটে গোলরক্ষক কনস্টান্টিনোস জোলাকিসের লম্বা বল সামলাতে ব্যর্থ হন চেলসির মালো গুস্তো। সুযোগ কাজে লাগিয়ে রায়ান গাইলস বল বাড়িয়ে দেন বেলুমিকে। সেখান থেকে গোল করে সমতা ফেরান আলজেরিয়ান ফরোয়ার্ড।

এরপর আরও চাপ বাড়ায় হাল। লুই কইলের শট গোললাইন থেকে ঠেকিয়ে দেন লেভি কলউইল। পরে কর্নার থেকে এমিলিয়ানো মার্টিনেজ বল ঠিকমতো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তা চলে যায় বেলুমির কাছে। তার শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

বিরতির পর লেফট-ব্যাক জোরেল হাটোর বদলে পেপ চাভারিয়াকে মাঠে নামান চেলসি কোচ জাবি আলোনসো। ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেন রিস জেমস, তবে তা ঠেকিয়ে দেন জোলাকিস। অন্যদিকে পাল্টা আক্রমণে হালও বিপজ্জনক হয়ে ওঠে। এক পর্যায়ে স্লেটারের শট ধরে রাখতে না পেরে বল ফেলে দেন মার্টিনেজ; পরে ম্যাক্সওয়েল কর্নেটের শটও ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক।

শেষ পর্যন্ত ৬০ মিনিটের পর সমতায় ফেরে চেলসি। চেলসির হয়ে এদিন অনেকটাই নিষ্প্রভ থাকা কোল পালমার আচমকা বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে জোয়াও পেদ্রোর উদ্দেশে বল বাড়ান। পেদ্রো জোরালো শটে বল জালে পাঠিয়ে ম্যাচ ২-২ করেন।

এরপর জয়ের জন্য দুই দলই চেষ্টা চালায়। হালের রক্ষণভাগে সেমি আজাই, গাইলস ও জন এগান ছিলেন দুর্দান্ত। শেষ দিকে গাইলসের ক্রস থেকে মোহামেদ-আলি চো গোলের ভালো সুযোগ পেলেও তার শট সরাসরি মার্টিনেজের হাতে যায়।

হাল শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে। ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা নিয়ে ওঠা আলোচনা উড়িয়ে দিয়ে কোচ জাকিরোভিচ জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য এখনও প্রিমিয়ার লিগে টিকে থাকা।

মৌসুম শুরুর আগে স্টাফদের জাকিরোভিচ বলেছিলেন, প্রথম পাঁচ ম্যাচে আট পয়েন্ট পেলে সাত দিনের ছুটি দেবেন। পাঁচ ম্যাচের আগেই সেই লক্ষ্য পূরণ করে ফেলেছে হাল।

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬২৯, মামলা ৫০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ