spot_img

খুলনায় আলোচিত সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান গ্রেফতার

অবশ্যই পরুন

খুলনায় আলোচিত সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান আরমান হোসেন দিপু ওরফে ‘শুটার আরমান’কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে খুলনায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব এ কথা জানায়।

র‍্যাব জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আরমানের বিরুদ্ধে দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার নেতৃত্বাধীন গ্রুপে সদস্য রয়েছে ৮ থেকে ১০ জন।

এদিকে, তার সহযোগিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের ব্যবহৃত গোলাবারুদ কোথায় আছে সে বিষয়ে অনুসন্ধান চলমান বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা সংকট মোকাবিলায় পাশে থাকায় জাপান সরকারকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান...

এই বিভাগের অন্যান্য সংবাদ