spot_img

সাভারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৮ জন গ্রেফতার

অবশ্যই পরুন

সাভারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এযাবৎ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ প্রেস ব্রিফিংয়ে র‍্যাব এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সদরঘাট থেকে ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব- ১০। আরও ৪ জনকে গ্রেফতার করে র‍্যাব- ৪।

র‍্যাব-১০ এর অধিনায়ক আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গেছে, হামলাকারীদের একজন আলাউদ্দিন, নিজে আঘাত করে ভিকটিমকে, পরে জিহাদ ছুরি দিয়ে জখম করে। এছাড়া, গ্রেফতারকৃত আপনের বিরুদ্ধে তিনটি মামলা আছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গণপিটুনিতে অংশ নেয় ইমরান। এছাড়া, আপন আর জিহাদের কিশোর গ্যাং লিড দেওয়া ও মাদকের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এমন তথ্যও জানানো হয় র‍্যাবের ব্রিফিংয়ে।

গ্রেফতার করা ৯ জনই এ মামলার এজাহারভুক্ত আসামি। বাকি ৬ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় র‍্যাব।

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন: দলীয় প্রতীক-পোস্টার বাদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, পোস্টারের ব্যবহার। ভোটের প্রচারণায় ব্যবহার করা যাবে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ