spot_img

খুলনায় আলোচিত সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান গ্রেফতার

অবশ্যই পরুন

খুলনায় আলোচিত সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান আরমান হোসেন দিপু ওরফে ‘শুটার আরমান’কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে খুলনায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব এ কথা জানায়।

র‍্যাব জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আরমানের বিরুদ্ধে দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার নেতৃত্বাধীন গ্রুপে সদস্য রয়েছে ৮ থেকে ১০ জন।

এদিকে, তার সহযোগিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের ব্যবহৃত গোলাবারুদ কোথায় আছে সে বিষয়ে অনুসন্ধান চলমান বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

ফের ফিফা সভাপতি পদে নির্বাচনের ঘোষণা ইনফান্তিনোর

পদত্যাগের চাপের মুখেও ২০২৭ সালের নির্বাচনে চতুর্থবার লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো— এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ফিফার...

এই বিভাগের অন্যান্য সংবাদ