spot_img

ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩ হাজার ২০৬ মামলা

অবশ্যই পরুন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে (৩ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর) ৩ হাজার ২০৬ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ ২১৫ টি মামলা হয়েছে। এছাড়া ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ১৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১১৮ টি মোটরসাইকেলসহ ২২৮ টি মামলা হয়েছে।

এদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫১২ টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৪৫ টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৪ টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৬৯ টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২০ টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৭৩ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৮৭৮ টি গাড়ি ডাম্পিং ও ৫০১ টি গাড়ি রেকার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহায়তা চাইলেন হুমায়ুন কবির

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে একটি স্থায়ী সমাধান অর্জনে জাপানের অব্যাহত সমর্থন চেয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ