চোটের কারণে চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর পরীক্ষায় তার ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।
সান্তোস জানিয়েছে, যে চোট গুরুতর নয় এবং আপাতত দীর্ঘমেয়াদে ছিটকে যাওয়ার শঙ্কা নেই। তবে পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির জন্য নেইমারের অনুপস্থিতি বড় ধাক্কা।
এদিকে চোটের পর মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ভিলা বেলমিরোর মাঠকে গর্তে ভরা ও অত্যন্ত খারাপ অবস্থায় ছিল বলে অভিযোগ করেছেন তিনি।
একসঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় একসঙ্গে ইনজুরিতে পড়ায় চরম বিপাকে পড়েছে সান্তোস ম্যানেজমেন্ট। আগামী রবিবার ব্রাসিলেইরাও চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে।

