spot_img

অস্কার অনুষ্ঠানে চড় মারা সেই অভিনেতা এবার আল্লু অর্জুনের সিনেমায়

অবশ্যই পরুন

উপস্থাপক ক্রিস রককে ২০২২ সালের অস্কার অনুষ্ঠানের মঞ্চে চড় মেরে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন হলিউড তারকা উইল স্মিথ। সেই ঘটনার পর একাডেমির নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন তিনি।

এবার সেই আলোচিত অভিনেতাই নাম লেখাতে চলেছেন ভারতীয় সিনেমায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জাওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’-তে দেখা যাবে উইল স্মিথকে। সিনেমাটিতে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করবেন তিনি।

ছবিতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন যোদ্ধার চরিত্রে। স্মিথকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।

ইতোমধ্যে সিনেমাটির জন্য উইল স্মিথের চরিত্রের সাজসজ্জা ও পোশাকের প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ভারতের বাইরে তার অংশের দৃশ্যধারণ করা হবে। অভিনেতার সুবিধাজনক সময় অনুযায়ী শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করা হবে।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখছেন অ্যাটলি। ভারতীয় সিনেমায় আগে খুব একটা দেখা যায়নি এমন এক কাল্পনিক জগতকে কেন্দ্র করে তৈরি হচ্ছে গল্পটি। এতে থাকছে দুর্দান্ত অ্যাকশন ও রুদ্ধশ্বাস দৃশ্য।

বড় বাজেটের এই সিনেমাটি প্রায় ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে উইল স্মিথের যুক্ত হওয়া সিনেমাটির প্রতি আন্তর্জাতিক দর্শকদের আগ্রহও আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান নিহত: নেতানিয়াহু

গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ