spot_img

আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে: ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জনগণের সমর্থন এবং রাষ্ট্রিয় সকল বিভাগের সমন্বয়ে ইরানি সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিরোধ শত্রুর হিসাবনিকাশ ভেস্তে দিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যাপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং শত্রুরা ভেবেছিল তাদের সামরিক কৌশল ইরানের পতনের পথ প্রশস্ত করবে এবং তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে।

ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের চালানো হামলার ধরণের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকা আরব দেশগুলোর ভূখণ্ডে অবস্থিত ঘাঁটি ব্যবহার করে আমাদের স্থাপনা ও কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। প্রশ্ন হলো, মিনাব স্কুলে কোন দেশ থেকে হামলা চালানো হয়েছিল? বিশেষ করে, কিছু মুসলিম ও প্রতিবেশী দেশ থেকে। এটা স্বাভাবিক যে আমরা এমন পরিস্থিতি মেনে নিতে পারি না এবং আমাদের নীতি সেই দেশগুলোকে লক্ষ্যবস্তু করা নয় বরং আমাদের পাল্টা হামলা সেই দেশগুলোতেই হবে যেখান থেকে আমাদের ওপর হামলা করা হচ্ছে।’

তিনি প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করবে এবং তার বিরোধী মুসলিম দেশগুলোকে দমন করবে?

তিনি স্পষ্ট করে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই নিজেকে বিদেশী শক্তির অধীন মনে করে না এবং আধিপত্যকে প্রত্যাখ্যান করে। আমাদের কোনো দেশকে ধমকানোর উদ্দেশ্য নেই, কিন্তু আমরা বিদেশী শক্তির কাছে মাথা নত করব না।

ইরানের প্রেসিডেন্ট, ইরানি সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে বলেন, তাদের আত্মত্যাগ বিশ্বকে বিস্মিত করেছে এই সাফল্য ইরানি জনগণের অতুলনীয় সমর্থনের ফল।

 

সর্বশেষ সংবাদ

একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিভিন্নভাবে তারা বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ