spot_img

দেশকে সঠিকভাবে রূপান্তরের এত বড় সুযোগ আগে কখনও আসেনি: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

সংসদীয় পদ্ধতিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। যদি তা সফলভাবে করা যায় তাহলে কেউ সংসদীয় অপরাজনীতি করার সুযোগ পাবে না বলে মনে করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে যদি কেউ শুধু জুলাই থেকে শুরু করতে চায়, তাহলে জুলাই অভ্যুত্থান পূর্ণাঙ্গ মাত্রা পাবেনা।

তথ্যমন্ত্রী বলেন, দেশকে সঠিকভাবে রুপান্তরের এত বড় সুযোগ এর আগে কখনও আসেনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর কথা বলেন মন্ত্রী।

আলোচনা সভায় তিনি মন্তব্য করেন, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বর্তমানে টানাটানি শুরু হয়েছে। কিন্তু শহীদরা যে দায়িত্ব দিয়ে গেছেন তা যদি পূরণ করতে হয়, তাহলে এত বালখিল্যতা নিয়ে চলা সম্ভব নয়।

মন্ত্রী জানান,শহীদদের অর্জনকে হারাতে দিতে চায়না সরকার। মুক্তিযুদ্ধের অর্জনকে কেউ অন্যভাবে ঢাকার চেষ্টা করলেও তা যে সম্ভব নয়, জুলাই গণঅভ্যুত্থান সেটি দেখিয়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ২ নতুন আদেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার লক্ষ্যে নতুন দু’টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ