spot_img

বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশে ফিরে এসে যেন দক্ষতা কাজে লাগাতে পারেন, সে জন্য উপযোগী পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি দেশের ভেতরে ও বিদেশে যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসী ও স্থানীয় কর্মীদের দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে শিক্ষার্থীদের দেশে ফিরে আসতে উৎসাহিত করার মতো পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

উচ্চশিক্ষার নামে প্রতারণার বিষয়েও সতর্ক করেন শামা ওবায়েদ। তিনি বলেন, কিছু অসাধু চক্র এডুকেশন কনসালটেন্সির আড়ালে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে। এসব দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

এ ধরনের অনিয়ম রোধ এবং প্রতারকদের শনাক্ত করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস: কংগ্রেস

ভারতের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলে বিজেপি ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তীব্র আক্রমণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ