spot_img

হরমুজ প্রণালিতে থমকে গেলো ইউরোপের নৌ মিশন

অবশ্যই পরুন

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত আন্তর্জাতিক নৌ মিশন গঠনের উদ্যোগ কার্যত থমকে গেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে এ বিষয়ে ঐকমত্য না হওয়ায় পরিকল্পনাটি এগোচ্ছে না বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনের প্রস্তাব দেয়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর পাশাপাশি চীনকেও এ উদ্যোগে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান।

তবে শুরুতে অধিকাংশ দেশই এ প্রস্তাবে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে বা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। যদিও যুক্তরাজ্য ও ফ্রান্স উদ্যোগটিতে অংশ নেওয়ার সম্ভাবনা খোলা রেখেছিল।

পরবর্তীতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘায়িত হলে ওয়াশিংটন আন্তর্জাতিক নৌ জোট গঠনের প্রচেষ্টা আরও জোরদার করে। একই সময়ে পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগ তুলে ইউরোপীয় মিত্রদেরও সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এপ্রিলের মাঝামাঝি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নৌ মিশন গঠনের পরিকল্পনা রয়েছে। তিনি তখন বলেছিলেন, এই মিশন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক।

তবে শেষ পর্যন্ত ইউরোপীয় দেশগুলোর মধ্যে এ বিষয়ে ঐকমত্য না হওয়ায় আন্তর্জাতিক নৌ মিশন গঠনের উদ্যোগ বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

সর্বশেষ সংবাদ

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম- একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ