spot_img

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

অবশ্যই পরুন

নেত্রকোণায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪। পরে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা রিপন মিয়াকে আটক করা হয়।

এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়াসহ অজ্ঞাত পরিচয়ের আরও আটজনকে আসামি করে মামলা করেন। অভিযোগ, গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়।

এদিকে, ঘটনার পর স্থানীয় একটি বাজারে বসা সালিসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ