চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি জাল নোট ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাতে জেলা শহরের বালুবাগান এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই মূলহোতা খান সাহেব পালিয়ে যায়।
অভিযানে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার ২টি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়। এছাড়া ২ রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি টেমপ্লেট, এক বস্তা কাগজ, কেমিক্যাল ভর্তি ড্রাম, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে বলেও জানায় র্যাব।

