spot_img

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

অবশ্যই পরুন

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নামে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এসংক্রান্ত একটি খসড়া বিলও অনুমোদন হয়েছে। যা সম্প্রতি সর্বসাধারণের মতামতের জন্য ওয়েব সাইটে প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

খসড়ায় র‌্যাবের বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত এই ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে বাহিনীটির দায়িত্ব, অভিযান পরিচালনার ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে।

এই ইউনিটের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি প্রতীক, পতাকা ও সুনির্দিষ্ট পোশাক থাকবে বলে খসড়ায় উল্লেখ আছে। প্রাথমিকভাবে ইউনিটটির সদরদপ্তর ঢাকায় করার পরিকল্পনা রয়েছে সরকারের।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক নির্ধারণ হবে পুলিশ বাহিনীর মধ্য থেকে। যিনি অন্যূন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকগণের মধ্য থেকে নিযুক্ত হবেন।

খসড়ায় এই ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা; গোয়েন্দা তথ্য সংগ্রহ; বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার; মাদকদ্রব্য উদ্ধার; সাইবার অপরাধ দমন; মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনসহ সরকার কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করবে এসআরবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন হওয়ার পর আইনে পরিণত করতে তোলা হবে জাতীয় সংসদে। নতুন আইন কার্যকর হলে র‌্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনি ভিত্তি বিলুপ্ত হবে। তবে নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত আগের কিছু বিধান কার্যকর থাকবে।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ সংবাদ

বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশে ফিরে এসে যেন দক্ষতা কাজে লাগাতে পারেন, সে জন্য উপযোগী পরিবেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ