spot_img

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৯৮৫৬ টাকা

অবশ্যই পরুন

দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৩১ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

‘পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মানতে নারাজ জাপান

জাপানে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালনের দিনে দেশটির পারমাণবিক অস্ত্রসংক্রান্ত দীর্ঘদিনের অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ