spot_img

প্রশংসায় ভাসছে ‘পাতার বাঁশরি’

অবশ্যই পরুন

দেশের সংগীতাঙ্গনে নতুন সুরের ঝড় তুলেছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’।

গানটি নিয়ে এখন সংগীতপ্রেমীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। প্রশংসায় ভাসছেন এর শিল্পী ও কলাকুশলীরা।

গানটিতে প্রেম, অপেক্ষা, বিরহ এবং ভালোবাসার গভীর অনুভূতি অত্যন্ত আবেগময়ভাবে তুলে ধরা হয়েছে। দূরে থাকা প্রিয় মানুষের বাঁশির সুর যেন হৃদয়ে তৈরি করে এক অদৃশ্য টান- এই ভাবনাকেই গানের মূল গল্প হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।

‘পাতার বাঁশরি’ গেয়েছেন সুনিধি নায়েক ও ইশান মজুমদার। গানটির কথা ও সুর করেছেন ইশান মজুমদার আর সংগীতায়োজন করেছেন অদিত রহমান এবং পুরো সিজনটি কিউরেট ও প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

শিল্পীদের কণ্ঠের আবেগ, সুরের মাধুর্য এবং সংগীতের ভিন্নধর্মী আয়োজন গানটিকে দিয়েছে আলাদা মাত্রা। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

শ্রোতারা বলছেন, গানটির সুরে রয়েছে এক ধরনের মায়া, যা বারবার শুনতে আগ্রহ তৈরি করে। বিশেষ করে এর কথার সরলতা ও আবেগঘন পরিবেশনা অনেকের মন ছুঁয়ে গেছে। কেউ একে ‘স্বর্ণযুগের বাংলা সিনেমার আবহ’ বলে আখ্যা দিচ্ছেন।

গানটিতে কোক স্টুডিওর স্টুডিও সেটের পরিবর্তে এবার ভিডিও ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের পানাম নগরে। কোক স্টুডিও বাংলা বরাবরই দেশীয় সংগীতের বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করে আসছে।

‘পাতার বাঁশরি’ সেই ধারাবাহিকতায় নতুন এক সংযোজন, যেখানে আধুনিক সংগীতের সঙ্গে মিশেছে আবেগ, গল্প ও শিকড়ের অনুভূতি। গানটি এরই মধ্যে শ্রোতাদের মাঝে তৈরি করেছে আলাদা পরিচিতি।

‘পাতার বাঁশরি’ প্রশংসিত হলেও এর আগে কোক স্টুডিও বাংলার ‘মেঘ’ গানটি ঘিরে শ্রোতাদের মধ্যে নানা মত ও সমালোচনা দেখা গিয়েছিল।

সর্বশেষ সংবাদ

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১...

এই বিভাগের অন্যান্য সংবাদ