spot_img

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৩১ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ উদ্যোগের কথা জানিয়েছে।

দূতাবাস জানায়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে কিছু প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিলের খবর দূতাবাসের নজরে এসেছে। উদ্ভূত পরিস্থিতি দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়েছে দূতাবাস।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ভুক্তভোগী প্রবাসীদের নাম, পাসপোর্টের বিবরণ, ভিসা বাতিলের সুনির্দিষ্ট তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ দ্রুত দূতাবাসের সরকারি ই-মেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে। দূতাবাসের সরকারি ই-মেইল ঠিকানা mission.abudhabi@mofa.gov.bd

দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

আগামী ৪ সপ্তাহ ইরানের ওপর হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আগামী চার সপ্তাহেও ইরানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের...

এই বিভাগের অন্যান্য সংবাদ