spot_img

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

অবশ্যই পরুন

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোর প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আলোচনায়। বিশ্বকাপের আগে ও পরে বিভিন্ন স্থানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়।

তবে এতদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এমবাপ্পে বা এক্সপোসিটো। এবার সরাসরি এমবাপ্পের নাম না নিলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন ও ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক দীর্ঘ বার্তায় এক্সপোসিটো জানান, গত কয়েক মাস ধরে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে, তাকে ও তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব খবরের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, সবকিছুরই একটি সীমা রয়েছে। এবার তিনি বাধ্য হয়ে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করছেন এবং এসব তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সাম্প্রতিক গুঞ্জনগুলোকে ভিত্তিহীন বললেও এক্সপোসিটো এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। বরং তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, দুজনের সম্পর্ক নিয়ে ছড়ানো বিভিন্ন গল্প তাদের ব্যক্তিগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

বিশ্বকাপের পর ছুটিতে থাকা এমবাপ্পেকে এ সময় বেশ কয়েকবার এক্সপোসিটোর সঙ্গে দেখা গেছে। সম্প্রতি তাদের একসঙ্গে একটি স্থানে প্রবেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সমুদ্রসৈকতেও দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার ছবি নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বিশ্বকাপে ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন স্প্যানিশ এই অভিনেত্রী। এসব ঘটনা থেকেই এমবাপ্পে-এক্সপোসিটোর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।

সর্বশেষ সংবাদ

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১...

এই বিভাগের অন্যান্য সংবাদ