spot_img

৯৬ দেশের বিরোধিতার মুখে ফিফার নতুন বার্তা

অবশ্যই পরুন

বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। এ পরিকল্পনার বিরোধিতায় উয়েফা ও কনক্যাকাফের মোট ৯৬টি সদস্যদেশ অবস্থান নেওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা জানিয়েছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না। ফিফা এমন চিন্তাভাবনা কখনো প্রশ্রয় দেবে না।’

বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, গণমাধ্যমের কিছু বিভ্রান্তিকর প্রতিবেদনের কারণে পূর্বনির্ধারিত আলোচনা ব্যাহত হয়েছে। তবে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন যেন সঠিক তথ্যের ভিত্তিতে নিজেদের মতামত ও ভোট দিতে পারে, সেই লক্ষ্যেই আলোচনা এগিয়ে নেওয়া হবে।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি পৃথক প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানে বহিরাগত বা তৃতীয় পক্ষের বিনিয়োগকারীদের শেয়ার কেনার সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে।

তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিফার ২১১টি সদস্যদেশের ভোট প্রয়োজন। প্রস্তাবটি পাস করতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অন্তত ১০৬টি ভোটের সমর্থন লাগবে। এরই মধ্যে উয়েফার ৫৫টি এবং কনক্যাকাফের ৪১টি সদস্যদেশ—মোট ৯৬টি অ্যাসোসিয়েশন—এ পরিকল্পনার বিরোধিতা করেছে। উয়েফা এমনকি প্রয়োজনে বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারিও দিয়েছে।

ফিফা বলেছে, সদস্যদেশগুলোর বিভিন্ন মতামত, পরামর্শ ও উদ্বেগকে তারা সম্মান করে এবং একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক আলোচনার প্রতি তাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

সংস্থাটির দাবি, এফএফই গঠনের মূল উদ্দেশ্য হলো সদস্যদেশগুলোকে নিজ নিজ অঞ্চলে ফুটবলের বড় বাণিজ্যিক সুযোগের অংশীদার করা। এতে ফিফার মালিকানা, বিশ্বকাপের নিয়ন্ত্রণ বা ফুটবলের মৌলিক মূল্যবোধ ও পরিচালনব্যবস্থার কোনো পরিবর্তন হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: স্কাই স্পোর্টস

সর্বশেষ সংবাদ

প্রস্তুত নেতানিয়াহুর বিশেষ বাহিনী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যদি কোনো বিদেশি সরকার তাকে গ্রেপ্তার করার...

এই বিভাগের অন্যান্য সংবাদ