spot_img

গাজায় ৬০ হাজারের বেশি শিশু অভিভাবকহীন: স্বাস্থ্য মন্ত্রণালয়

অবশ্যই পরুন

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬০ হাজারেরও বেশি শিশু অভিভাবকহীন হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে ৬০ হাজারেরও বেশি শিশু তাদের অন্তত একজন করে মা অথবা বাবাকে হারিয়েছে। কমপক্ষে ৬০ হাজার ৭৩৭ জন শিশু তাদের বাবা-মা মায়ের অন্তত একজনকে হারিয়েছে যাদের মধ্যে ৫২ হাজার ৯৫ জন তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন তাদের মা কে এবং ২ হাজার ৭১৩ জন তাদের বাবা-মা উভয়কেই হারিয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, ৮ হাজার ৮৫৮ জন সদস্যসহ ২ হাজার ২৭৬টি পরিবার নাগরিক নিবন্ধন তালিকা থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও, ইসরায়েল গাজাজুড়ে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে এবং এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এতে ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, কবে জেনে নিন

ভারতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) স্বাগতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ