spot_img

রাজ্যসভা ছাড়লেন কোয়েল মল্লিক

অবশ্যই পরুন

ভারতের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সকালে তিনি রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত ১১ জুন ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি বৃহস্পতিবার উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেন।

পদত্যাগের পরপরই কোয়েল মল্লিক দেখা করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে। এ ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তিনিও শিগগিরই বিজেপিতে যোগ দিতে পারেন।

চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গের কোটায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিককে রাজ্যসভার সদস্য মনোনীত করেন। তাঁর বাবা রণজিৎ মল্লিক পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের পরিচিত অভিনেতা।

এর আগে ৯ জুলাই তৃণমূলের রাজ্যসভার তিন সদস্য সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে বিজেপি তাদের আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করে।

কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একের পর এক নেতার দলবদল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের রাবাব ফাতিমা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ