spot_img

সাগর-রুনি হত্যা: এবার তথ্য যাচাইয়ের কথা বলে সময় নিলো টাস্কফোর্স

অবশ্যই পরুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় ট্রাইব্যুনালের পাওয়া তথ্য যাচাই বাছাই করছে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স; আর তাই অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে ফের সময় চেয়েছে বিশেষ এই তদন্ত দল।

মঙ্গলবার (১০ অক্টোবর) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। যা বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে আদেশের জন্য রয়েছে। কিন্তু আগের দিনই সময় চেয়েছে টাস্কফোর্স। এরই মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদনে তারা এটি জানিয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে ৬ এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এ বিষয়ে কোন অগ্রগতি হয়নি।

এরপর ২২ এপ্রিল, ২৩ অক্টোবর ও চলতি বছরের ২৬ এপ্রিল তিন দফায় রাষ্ট্রপক্ষের আবেদনে আরও ছয় মাস করে সময় দেওয়া হয়। তার ধারাবাহিকতায় রিট আবেদনটি আবার কার্যতালিকায় ওঠে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

টোকিওতে দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন

বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক ঐতিহাসিক নতুন উচ্চতায় নিয়ে যেতে টোকিওতে একটি বহুমাত্রিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক...

এই বিভাগের অন্যান্য সংবাদ