spot_img

হরমুজে ফি আরোপের পরিকল্পনা ত্যাগ করলেন ট্রাম্প

অবশ্যই পরুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিনিময়ে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ চেয়ে ট্রুথ সোশ্যাল পোস্ট করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো বিদেশি বিনিয়োগ বাড়ানো। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টি সামনে এনেছেন।

ট্রাম্প দাবি করেছেন, এসব চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে এবং নতুন কারখানা ও শিল্প স্থাপনা গড়ে উঠবে। তবে এসব পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া যেসব উপসাগরীয় দেশকে তিনি এই বিনিয়োগের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্পের সর্বশেষ পোস্টের শেষ অংশটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ।’ তবে কীভাবে তিনি এই লক্ষ্য বাস্তবায়ন করবেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

পোস্টে তিনি আরও বলেছেন, হরমুজ প্রণালি ইরান ছাড়া সব ধরনের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। ট্রাম্প বলেন, ‘তাদের মিথ্যাবাদী, সহিংস, বিদ্বেষপূর্ণ নেতৃত্ব, তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’ ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান, এগিয়ে কোন দল?

বুধবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ ২০০২ সালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ