spot_img

ইরানের সুড়ঙ্গ পরমাণু ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অবশ্যই পরুন

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (কুহ-ই কোলং) মার্কিন হামলায় গুঁড়িয়ে দেওয়া হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক চাপ আরও জোরদার করবে উল্লেখ করে ইরানকে এই হামলার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব হিউ হিউইটের রেডিও শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করে দেব। ইরানিদের বলো প্রস্তুত থাকতে। খুব শীঘ্রই আমরা পিকঅ্যাক্স-এ একটি বড়সড় আঘাত হানতে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এই পাহাড়টির ওপর গভীর নজর রাখছি। স্পেস ফোর্সসহ আমাদের উন্নত ব্যবস্থার মাধ্যমে সেখানে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বর্তমানে সেখানে তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তবে তাদের পরমাণু কর্মসূচির অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। যখনই আমরা এ নিয়ে কোনো খবর পাই, তখনই তা বোমাবর্ষণ করে উড়িয়ে দিই।

কী এই পিকঅ্যাক্স মাউন্টেন?
ইরানের অন্যতম বড় এবং মার্কিন হামলায় ইতিমধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া ‘নাতানজ’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই অবস্থিত এই পিকঅ্যাক্স মাউন্টেন। এটি মূলত অত্যন্ত সুরক্ষিত এবং গ্রানাইট পাথরের প্রায় ৮০ থেকে ১০০ মিটার গভীরে অবস্থিত একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সুড়ঙ্গটি এতই গভীরে অবস্থিত যে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়েও এটি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, ইরান এখানে অলক্ষ্যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ এবং পরমাণু অস্ত্রের গোপন মজুদ গড়ে তোলার চেষ্টা করছে।

হরমুজ প্রণালী ও ওমান সাগরে দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ট্রাম্পের এই নতুন হুমকি উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আজ রাতেও আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব এবং আগামীকালও এই হামলা অব্যাহত থাকবে। আর এটি ঠেকানোর মতো কোনো সাধ্য তাদের (ইরানের) নেই।

সর্বশেষ সংবাদ

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ...

এই বিভাগের অন্যান্য সংবাদ